ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অবশেষে যুবলীগ নেতা হত্যা মামলায় আত্মসমর্পন

 ঝিনাইদহের গান্না ইউনিয়নের চেয়ারম্যান কারাগারে

যুবলীগ নেতা জাকির হোসেন শান্তি হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পন করেছেন ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন মালিথা।

রোববার আত্মসমর্পনের পর বিজ্ঞ ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত (অতিরিক্ত-১) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

মামলা সুত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ জুলাই রাতে গান্না বাজার থেকে কাশিমপুর নিজ বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের বোমা হামলার শিকার হয়ে ৩ দিন পর চিকিতসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন শান্তি। এ ঘটনায় শান্তির শ্বশুর সিরাজুল ইসলাম মালিথা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাত নামা ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন।

২০১১ সালের ২৪ অক্টোবর নাসির উদ্দীনকে ৯ নং আসামী করে আদালতে চার্জশীট দেয় পুলিশ। সেই থেকে পলাতক নাসির উদ্দিন মালিথা। এই মামলায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এর মধ্যে ৪ জন আসামী ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

জবানবন্দিতে তারা হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা হিসেবে নাসির উদ্দিন মালিথার নাম জানায়। ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন নাসির। ২০১৩ সালের পর থেকে ২০২১ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত এসসি ৪৫/১৩ ও এসটিসি ১০৯/১১ মামলা দুটিতে বিজ্ঞ বিচারক ১২টি ওয়ারেন্ট ইস্যু করলেও থানায় পৌছেছে মাত্র দুটি।

পুলিশের চোখে নাসির পলাতক থেকেও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি পুলিশ ও সিভিল প্রশাসনের সাথে অনুষ্ঠান করে বেড়ান। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তিনি আদালতে আত্মসমর্পন করেন।

আত্মসমর্পনের আগে কিনি গনমাধ্যম কর্মীদের জানান, তিনি ইউনিয়ন রাজনীতির শিকার হয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আদালতে আত্মসমর্পন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

অবশেষে যুবলীগ নেতা হত্যা মামলায় আত্মসমর্পন

 ঝিনাইদহের গান্না ইউনিয়নের চেয়ারম্যান কারাগারে

আপডেট টাইম : ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক :