ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝিনাইদহের কাতলামারী গ্রামে যুবকের আত্মহত্যা নাকি হত্যা!

ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী গ্রামের সুমন কুমার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে কাতলামারী বাজারের পাশের একটি আম বাগান থেকে সুমনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুমন একই গ্রামের কৃঞ্চপদ বিশ্বাসের ছেলে।

এদিকে সুমনের মৃত্যুরহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্বজনরা অভিযোগ করেছেন সুমনকে কৌশলে হত্যা করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গ্রামবাসীরা জানান, সুমন কুমার কাতলামারী বাজারে কসমেটিক্স এর ব্যবসায় করতে গিয়ে এক মুসলিম যুবতী মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে।

একারণে সুমনকে কৌশলে হত্যা করা হতে পারে বলে অনেকেই মনে করছেন। এদিকে সোমবার রাতে সুমন দোকান বন্ধ করে বাড়ীতে যাওয়ার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে পথের মধ্য থেকে তাকে ধরে নিয়ে কেউ হত্যা করতে পারে। সকালে সুমনের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখে সচেতন মহলের ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল বাসার জানান প্রেম ঘটিত কারণে ছেলেটি অভিমান করে অত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পোস্টমর্টাম রির্পোট পেলে হত্যা নাকি আত্মহত্যা তা প্রকৃতপক্ষে জানা যাবে। এলাকাবাসী এই ঘটনার সঠিক তদন্তপূর্বক প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

ঝিনাইদহের কাতলামারী গ্রামে যুবকের আত্মহত্যা নাকি হত্যা!

আপডেট টাইম : ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :