ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ঝালকাঠি-১

ঝালকাঠি-১ আসনে আপিলে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

মোঃ আমিন হোসেনঃ

ঝালকাঠি-১(রাজাপুর–কাঠালিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়েছেন গোলাম আজম সৈকত। মঙ্গলবার বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনে করা আপিল নিষ্পত্তির পর তার প্রার্থীতা বহাল করা হয়।

এর আগে প্রার্থীতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ১ শতাংশ ভোটারের সমর্থনে জমা দেওয়া স্বাক্ষরে গড়মিল পাওয়া গেছে—এমন অভিযোগে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করেন। এ সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে গোলাম আজম সৈকত নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার আবেদন গ্রহণ করলে তিনি পুনরায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। প্রার্থীতা ফিরে পাওয়ার পর গোলাম আজম সৈকত শুকরিয়া জ্ঞাপন করেন এবং অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভোটারদের স্বাক্ষর নিয়ে মিথ্যা অভিযোগ তুলেছে।

তিনি আরও বলেন, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সাধারণ মানুষ তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থনে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গোলাম আজম সৈকত বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ঝালকাঠি-১

ঝালকাঠি-১ আসনে আপিলে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

আপডেট টাইম : ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :