ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝালকাঠির নলছিটিতে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ আমিন হোসেনঃ

ঝালকাঠির নলছিটিতে শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় শহীদ ওসমান হাদীর শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বাহাউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও শহীদ হাদীর শিক্ষক মাওলানা আব্দুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এবং প্রাক্তন ছাত্র মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা।

উল্লেখ্য শরিফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার হত্যার দীর্ঘ সময় পার হলেও এখনো দোষীদের বিচার না হওয়ায় দেশজুড়ে ক্ষোভ বাড়ছে।

মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি বলেন,ঢাকার মোহাম্মদপুরে আলোচিত মা ও মেয়ে হত্যাকাণ্ডে প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করতে পারে। অথচ দেশের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হওয়া ওসমান হাদীর ওপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারে কেন এত দীর্ঘসূত্রতা ও নাটকীয়তা—তা বোধগম্য নয়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, শহীদ ওসমান হাদীর হত্যার বিচার বিলম্বিত হলে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বাড়বে। তাই দ্রুত বিচার নিশ্চিত করে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শহীদ হাদীর স্মৃতিকে অনুসরণ করে উপস্থিতদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

ঝালকাঠির নলছিটিতে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :