ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝালকাঠির নলছিটিতে গরুসহ আটক-২ চোর

ঝালকাঠির নলছিটিতে চোরাই গরুসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার(৫নভেম্বর) নলছিটি শহরের শহিদ মিনার সংলগ্ন এলাকা থেকে একজনকে আটক করা হয় পরবর্তীতে তার দেয়া তথ্য মতে অপরজনকে আটক করা হয়েছে।
তারা হলেন,উপজেলার বারইকরন এলাকার মৃত হোসাইল আলী মালের ছেলে মো. হায়দার আলী মাল(৪৫) ও সূর্য্যপাশা এলাকার মৃত সোবহান হাওলাদারের ছেলে মো. আনিছুর রহমান(৪০)।
 এ ব্যাপারে গরুর মালিক ভৈরবপাশা ইউনিয়নের রুপচন্দ্রপুর গ্রামের জুয়েল তালুকদার শনিবার রাতে বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, শনিবার সকালে আমাদের চারটি গরু ঘাস খাওয়ানোর জন্য সুগন্ধা নদীর তীরে রেখে আসি সেখান থেকে চোরের দল একটি গরু দিনের বেলা নদী পথে ট্রলার করে নিয়ে যায়।
আমরা স্থানীয়দের মারফত খবর পেয়ে বিভিন্ন জায়গায় খোজ লাগাই এবং বিষয়টি নলছিটি থানায় জানিয়ে রাখি। এরপর নলছিটি থানায় গরুসহ চোর ধরার বিষয়টি জানতে পেরে থানায় এসে আমাদের গরু শনাক্ত করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরদ্বয় তাদের অপরাধ স্বীকার করেছেন এবং এ কাজে সহায়তার জন্য ঝালকাঠি জেলার এক কসাইয়ের নাম উল্লেখ করেছেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিচারের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঝালকাঠির নলছিটিতে গরুসহ আটক-২ চোর

আপডেট টাইম : ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :