ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝালকাঠির কাঁঠালিয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে নিচে পড়ে মোঃ সিরাজ সিকদার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন সরেজমিনে ঘটনা স্থান পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিরাজ সিকদার গাছে ওঠায় পারদর্শী ছিলেন। নিজেদের বাগানের নারিকেল সুপারি পাড়াসহ এলাকায় অন্যদের গাছে উঠেও কাজ করে দিতেন তিনি অর্থের বিনিময়ে। সকালে বাগানে সুপারি পাড়তে উঠলে নামার সময় গাছের মাঝখান থেকে ভেঙে নিচে পড়ে যান তিনি।

প্রতিবেশীরা দেখেন গাছ আঁকড়ে ধরে পড়ে আছেন মাটিতে।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী জানান, প্রাথমিক ভাবে সিরাজ সিকদার গাছ থেকেই পড়েই মারা গেছেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত ঘটনার কোনও অভিযোগ আসেনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

ঝালকাঠির কাঁঠালিয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :