ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ অনুষ্ঠিত

সময়ের প্রত্যাশা ডেস্কঃ

জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২৪ এপ্রিল বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, হরিদাস সরকার, আফতাব মন্ডল, হাশেম মোল্লা, জাতীয় শ্রমিকধারার আহবায়ক বাবুল মন্ডল, যুগ্ম আহবায়ক আ. সাত্তার, কাউসার বেপারী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, জুলাই নির্মমতার মধ্য দিয়ে ক্ষমতায় আসা স্বাধীনতা বিরোধীরা এখন সংসদে ‘মুক্তিযোদ্ধারা গাদ্দার’ লিখে প্লাকার্ড উপস্থাপন করতে পারে কিন্তু জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখবার দাবি জানাতে পারে না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রগকাটা বাহিনী নির্মাণ করতে পারে কিন্তু জনবান্ধব কমর্মসূচি দিয়ে দ্রব্যমূল্য কমানোর দাবি জানাতে পারে না। বরং তাদের পোষ স্বাধীনতা বিরোধী সমর্থকগোষ্ঠী হাসনাত-নাহিদ গংরা নিজেদের গাড়ি-বাড়ি-নারীর দাবিতে সংসদে কথা বলা শুরু করেছেন। এমনকি ৭৪ টা এমপির কেউ দেশকে-দেশের মানুষকে ভালোবাসে না বলেই তেলের দাম বাড়লেও সংসদে তারা কোনো কথা বলে না। এসময় মোমিন মেহেদী আরো বলেন, হাম টিকা সংকটের মাধ্যমে শিশু হত্যার দায়ে ইউনূসসহ তার সকল উপদেষ্টার দুর্নীতি তদন্ত ও বিচার যেমন সময়ের দাবি, তেমনি নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশ বিরোধী চুক্তি হিসেবে আমেরিকার সাথে জনবিরোধী পদক্ষেপ নিয়েছে তা বাতিল করার জোর দাবি জানাচ্ছি।

এসময় নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক ষড়যন্ত্রকারীদেরকে সাথে নিয়ে দেশের অর্থনীতি, ধর্ম-মানবতা, শিক্ষা-সমাজ-সভ্যতাকে ধ্বংসকারী ইউনূস এবং তার সরকারের সকল উপদেষ্টা আইনের আওতায় আনা সময়ের দাবি। এই দাবি বিএনপি সরকার আমলে না নিলে, এদের বিচার না করলে জনগণ ক্ষমা করবে না। নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা তার বক্তব্যে বলেন, হামের প্রাদুর্ভাবে বাংলাদেশে শিশুদের মৃত্যুর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার দায়ে সাবেক উপদেষ্টা নূরজাহান বেগমের গ্রেফতার ও বিচার সাধারণ মানুষ চাইছে। হাদি হত্যাকাণ্ড ইউনূস সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার ও দেশে সহিংসতা তৈরির কারণে করা হয়েছে কি না, তা নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সে পরিস্থিতিতে সুষ্ঠু তদন্ত ও তার রিপোর্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক :