ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎রিপন সরকারঃ

‎গত ১০ জুন রূপগঞ্জের মাঝিপাড়ায় দু’পক্ষের সংঘর্ষ, গুলির ঘটনায় কতিপয় টেলিভিশন ও অনলাইনে উদ্দেশ্য প্রণোদিতভাবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব।

–

আজ ১৩ জুন শুক্রবার সকালে উপজেলার পূর্বাচলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান বলেন, মাঝিপাড়ার বাদল ভূঁইয়া গংদের সাথে অপর পক্ষ জাহিদুল ইসলাম গং ও তাদের অনুসারীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মামুন নিহত হয়।

–

কিন্তু কতিপয় অনলাইন ও প্রচার মিডিয়া দলীয় গ্রুপিংয়ের অভিযোগ তুলে অভিযুক্ত হামলাকারী জাহিদুল ইসলাম বাবুকে আমার আত্নীয় পরিচয় দিয়ে এমনকি আমাকে নানা অপকৌশলে ঘটনায় জড়িয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যে অভিযোগ তোলার অপচেষ্টা করছে একটি মহল। আমি এসবের তীব্র নিন্দা প্রকাশ করছি। পাশাপাশি হামলা ও গুলির ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী করছি।
‎

–

প্রকাশিত সংবাদটিতে আমাকে জড়িয়ে কাল্পনিকভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়। যা অমুলক, অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এবং আমার জন্য সম্মানহানীকর। অথচ আমিও আমার পুরো পরিবার বিএনপির সাথে জড়িত। আমার প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র করে আসছে। তাই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
‎

–

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রাসেল মামুনসহ নেতা কর্মীরা। তারা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে অভিযুক্ত জাহিদুল ইসলাম বাবুর চাচা পরিচয় দেয়া ও হত্যাকান্ডের ঘটনায় মিথ্যে মামলায় জড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
‎
‎

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :