ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারপিটের মামলায় গ্রেপ্তার

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (বহিস্কৃত) সাকিবুল ইসলাম রানাকে মারপিটের মামলায় বাঘা উপজেলার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১২-০১-২০২৪) রাতে উপজেলার আরিফপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার নওটিকা গ্রামের অকমল প্রামানিকের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি(বহিস্কৃত)।

জানা যায়,গত ৭ জানুয়ারিউপজেলার নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মারপিটের ঘটনা ঘটে। এতে রেজাউল করিম ও মিশন সরকার আহত হয়। এ ঘটনায় ১১ জানুয়ারি মিজানুর রহমান বাদি হয়ে ছাত্রলীগের সাবেক নেতা সাকিবুল ইসলাম রানাসহ ১০ জনকে আসামী করে মামলা করেন। মামলার তদন্তকারি অফিসার সহকরি পরিদর্শক(এসআই) মেহেদী হাসান জানান,এ মামলায় তাকে গ্রেপ্তার করে শনিবার(১৩-০১-২০২৪) আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান মেহেদী হাসান ।

উল্লেখ্য,নৈতিক স্খলনের কারণে ২০২২ সালের ১৯ অক্টোবর রাজশাহী জেলা শাখা কমিটির ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনের কারণে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলামকে বহিষ্কার এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অব্যাহতি দেওয়া হলো। একই সাথে জেলা কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারপিটের মামলায় গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :