ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পাংশায় দ্বিতীয় পর্বে টিসিবির পণ্য বিতরণ

-পাংশার মাছপাড়া ইউপিতে মঙ্গলবার দ্বিতীয় পর্বে টিসিবির পণ্য বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসন ও পাংশা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পাংশা উপজেলার বিভিন্ন ইউপিতে দ্বিতীয় পর্বে সিসিবির পণ্য বিতরণ চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ এপ্রিল) উপজেলার মাছপাড়া ইউপিতে দ্বিতীয় পর্বে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে মাছপাড়া কলেজ মাঠে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)।

এ সময় টিসিবির ডিলার মো. সিরাজুল ইসলাম (শাহজাহান মিয়া), সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খোন্দকার সেলিম হোসেন রোনোসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

টিসিবির ডিলার মো. সিরাজুল ইসলাম জানান, সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মাছপাড়া ইউপির সুবিধাভোগী ১হাজার ৫৪৪জন ব্যক্তির মাঝে নির্দিষ্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্য ৫৬০ টাকা করে জমা নিয়ে প্রত্যেকের ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়। তিনি বলেন, রাজবাড়ী জেলা ও পাংশা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পাংশায় দ্বিতীয় পর্বে টিসিবির পণ্য বিতরণ

আপডেট টাইম : ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :