ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

আনিসুর রহমানঃ

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী রাজধানীর মতিঝিলের আজিজ ভবনে ম্যানেজার কনফারেন্স ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্সের সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস. এম. নুরুজ্জামান। তিনি বক্তব্যে প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং শরিয়াহভিত্তিক বীমা কার্যক্রম আরও সম্প্রসারণে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মো. নাহিদুল ইসলাম। তিনি আধুনিক বিপণন কৌশল, নেতৃত্বের বিকাশ, গ্রাহকসেবা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক লক্ষ্য অর্জন ও সেবার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে মতবিনিময় করেন। সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে চার স্থানে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

error: Content is protected !!

জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আনিসুর রহমান, বাগাতি (নাটোর) প্রতিনিধি :