ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জুয়ার টাকা না পেয়ে স্ত্রী হত্যাঃ হাসপাতালে লাশ রেখে স্বামী পলাতক

জুয়া খেলার জন্য স্ত্রী কাকুলি রাণী মোহন্তের (২৫) কাছে টাকা চান। না পেয়ে তাকে হত্যা করেন তার স্বামী কল্লোল চন্দ্র মোহন্ত। এরপর লাশ হাসপাতালে রেখে তিনি পালিয়ে যান। আজ শনিবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে এই ঘটনা ঘটে। নিহত কাকুলি রাণী মোহন্ত সাদুল্লাপুর উপজেলার পূর্ব কেশালিডাঙ্গা গ্রামের কল্লোব চন্দ্র মোহন্তের স্ত্রী ও পার্শ্ববর্তী রসুলপুর গ্রামের চিত্তরঞ্জন মহন্তের মেয়ে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের কর্মকর্তা মোঃ ওবাইদুল্লা জানান, আজ সকালে স্বামী পরিচয়ে এক ব্যক্তি হাসপাতালে ওই নারীকে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। এই খবর শুনে ওই নারীর স্বামী কল্লোল চন্দ্র কৌশলে পালিয়ে যান। পরে হাসপাতাল থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
অভিযুক্ত কল্লোল চন্দ্র মোহন্ত পূর্ব কেশালিডাঙ্গা গ্রামের শুকুল চন্দ্র মহন্তের ছেলে। নিহত কাকুলির বড়ভাই মনোরঞ্জন মোহন্ত বলেন, আড়াই বছর আগে কাকুলির সাথে কল্লোলের বিয়ে হয়। বিয়ের পর জানা যায়, কল্লোল জুয়া ও মাদকাসক্ত। বিয়ের পর কল্লোল ও তার পরিবারের লোকজন কাকুলিকে যৌতুকসহ বিভিন্ন কারণে প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন করতো।
এ ছাড়া মাদক সেবন ও জুয়া খেলার জন্যও শ্বশুর বাড়ি থেকে টাকা আনার জন্য কল্লোল স্ত্রী কাকুলিকে চাপ দিতেন। শুক্রবার রাতে কল্লোল জুয়া খেলার জন্য তার স্ত্রী কাকুলি রাণীর কাছে টাকা চায়। কাকুলি টাকা দিতে অস্বীকার করেন। এতে কল্লোল ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে তার মৃত্যু হয়। পরে কল্লোল লাশ গাইবান্ধা জেনারেল হাসাপাতালে নিয়ে যান। চিকিৎসক মৃত ঘোষণার পর তিনি লাশ রেখে কৌশলে পালিয়ে যান।
সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এই ঘটনায় নিহতের বাবা চিত্তরঞ্জন মহন্ত থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কল্লোল চন্দ্র মোহন্তের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাত দেখানো হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জুয়ার টাকা না পেয়ে স্ত্রী হত্যাঃ হাসপাতালে লাশ রেখে স্বামী পলাতক

আপডেট টাইম : ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :