ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বোয়ালমারীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলামঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী পৌরসভা ও উপজেলার উদ্যোগে পৃথক দুটি বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) আসরের নামাজের পর ছোলনা সালামিয়া কামিল মাদরাসা থেকে পৌরসভার ও উপজেলারটি বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বোয়ালমারী চৌরাস্তার মোড়ে এক পথসভার মাধ্যমে।

গণমিছিলে পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, জামায়াতের দলীয় পতাকা ও বিভিন্ন আকৃতির দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার-ফেস্টুন বহন করেন।

পথসভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির হাফেজ বিল্লাল হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি সাজ্জাদ হুসাইন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, অধ্যক্ষ শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি ইমরান হোসেন এবং ছাত্র শিবিরের সভাপতি আলী আজম প্রমুখ।

বক্তারা বলেন, “২০২৪ সালের ৩৬ জুলাই ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। সেদিন ছাত্র-জনতার মহাজাগরণে তৎকালীন সরকার ব্যবস্থা কেঁপে উঠেছিল। আবু সাইদসহ যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

তারা আরও দাবি করেন, “গণঅভ্যুত্থানের চেতনা আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা। এই চেতনা কখনো মুছে যাবে না। বাংলার জনগণ আজও তৎকালীন স্বৈরশাসক খুনি হাসিনার বিচার চায়। তার শাসনামলে সংগঠিত গণহত্যা ও নিপীড়নের বিচার একদিন হবেই।”

বক্তারা আরও অভিযোগ করেন, “জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেও আন্দোলন দমানো যায়নি। বরং অভ্যুত্থানের পরবর্তীতে বর্তমান শাসকগোষ্ঠীর দল এবং তাদের অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বোয়ালমারীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারী পৌর প্রতিনিধি :