ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জিয়া পরিষদ মূলত দলের মূল দর্শনের প্রচারকঃ – প্রফেসর ড.আব্দুল লতিফ

আব্দুল হামিদ মিঞাঃ

জিয়া পরিষদ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন প্রচারের লক্ষ্যে গঠিত একটি পেশাজীবী সংগঠন। জিয়াউর রহমানের নীতি ও আদর্শের অনুসারী বুদ্ধিজীবী ও গবেষণা ধর্মী পেশাজীবীদের সুসংগঠিত প্ল্যাটফর্ম। মানবকল্যাণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রচারের মাধ্যমে এটি কাজ করে থাকে।

বিএনপি সমর্থক পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে, যা মূলত দলের মূল দর্শনের প্রচারক । সাধারণত বিএনপি ঘরানার বা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী পেশাজীবী (ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক) নেতারা এই পরিষদের নেতৃত্বে থাকেন। অন্যায় অনিয়মের সাথে জড়িত কেউ জিয়া পরিষদের সদস্য হতে পারবেনা।

সোমবার(২৩ মার্চ’২৬) রাজশাহীর বাঘায় জিয়া পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির চেযারম্যান(ভারপ্রাপ্ত) শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড.আব্দুল লতিফ।

এসময় তিনি সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা, জনগনের অধিকার রক্ষায় নিজেদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার লক্ষকে সামনে রেখে এই কমিটি কাজ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ রেজিষ্ট্রার, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মনোয়ারুল ইসলাম এনাম বলেন,জিয়া পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শহীদ জিয়াউর রহমানের আদর্শ, সততা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া।

মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জিয়া পরিষদের বাঘা উপজেলা কমিটির সভাপতি বাবুল ইলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম ছানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক নূর মোহাম্মদ সালাউদ্দীন। উপস্থিত ছিলেন ব্যারিস্টার সামসুজ্জোহা উপজেলা কমিটির সদস্যগন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি সমিতি: বিএনপির এমপি

error: Content is protected !!

জিয়া পরিষদ মূলত দলের মূল দর্শনের প্রচারকঃ – প্রফেসর ড.আব্দুল লতিফ

আপডেট টাইম : ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :