ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জিয়া পরিবার কে রাজনীতি থেকে মাইনাস করতে ওয়ান ইলেভেন করা হয়েছিলঃ -শহিদুল ইসলাম খান বাবুল

নুরুল ইসলামঃ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে ফরিদপুর -৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেন, এদেশে ওয়ান ইলেভেন করা হয়েছিল জিয়া পরিবার কে রাজনীতি থেকে মাইনাস করতে। ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়া কে বলা হয়েছিল আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। খালেদা জিয়া রাজি হয় নাই, বলা হয়েছিল আপনার সন্তানদের হত্যা করা হবে, তিনি বলেছিলেন এদেশের মানুষ আমার সন্তান। আমার বিদেশে কোন বাড়ি নাই। মরতে হলে আমি এইদেশেই মরবো।

তিনি আরো বলেন, সম্মানের মালিক আল্লাহ। বেগম খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে, দেশ ছাড়তে বলেছে আজ তারাই দেশ ছেড়ে পালিয়েছেন। আর মজলুম আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মানুষ তার জানাজায় শরীক হয়েছে। উপমহাদেশে এতবড় জানাজা আর কারো ভাগ্যে জুটে নাই।

রবিবার (৪ডিসেম্বর) রাত ৮ টার সময় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আটরশি কালিখোলা মোড়ে বাহালুল মাতুব্বরের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান,

সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা,যুগ্ম আহবায়ক কেএম আবু সাঈদ, যুবদলের সাবেক আহবায়ক মুন্সী ইশারত, যুবদল নেতা মোল্যা সোহেল, ছাত্রদল নেতা তুষার মাহমুদ সহ বিএনপি ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

error: Content is protected !!

জিয়া পরিবার কে রাজনীতি থেকে মাইনাস করতে ওয়ান ইলেভেন করা হয়েছিলঃ -শহিদুল ইসলাম খান বাবুল

আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :