ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জিডি করার ৫ ঘন্টার মধ্যে শিশুকে উদ্ধার করলো গোপালগঞ্জ থানা পুলিশ

নিখোঁজের জিডি করার ৫ ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া শিশু আবুবক্করকে উদ্ধার করলো গোপালগঞ্জ থানা পুলিশ।

গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এমনই ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস দল। এধরনের মানবিক কাজে গোপালগঞ্জ থানা পুলিশ বিশেষ গুরুত্ব দেওয়া ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই পুলিশের প্রশংসা করছেন। অপরদিকে নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে মা আঁখি বেগমের মুখে হাসি ফুটেছে। গোপালগঞ্জ থানার কয়েকজন এস আই ও এএস আই সাংবাদিকদের জানান, ওসি মোঃ আনিচুর রহমান স্যার যোগদান করার পর থানা পুলিশের কার্যক্রমে ব্যাপক গতি বেড়েছে। এছাড়াও অল্প কয়েকদিনের ব্যবধানে ওসি স্যারের নেতৃত্বে কয়েকটি মানবিক কাজ করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে গোপালগঞ্জ থানা পুলিশ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার  (১৪ সেপ্টেম্বর)বিকাল ৪ টা ১০ মিনিটের সময় গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় বোডস্কুল এলাকার মৃত সামাদ শেখের স্ত্রী আঁখি বেগম (ওরফে) আকলিমা তার ৯ বছরের একটি শিশু সন্তান নিখোঁজের জিডি করেন। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান এসআই নিয়াজ মোর্শেদকে জরুরি ভিত্তিতে তদন্ত করে শিশুটিকে উদ্ধারের নির্দেশ দেন। এসআই নিয়াজ মোর্শেদ জিডির কপি ও নিখোঁজ শিশুটির ছবি নিয়ে শহরের বিভিন্ন অলিগলিতে তল্লাশি করেন।
একপর্যায়ে রাত ৯ টা ১৫ মিনিটের সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। পরে শিশু আবুবক্করকে থানায় এনে অফিসার ইনচার্জ আনিচুর রহমানের উপস্থিতে মা আঁখি বেগমের হাতে তুলে দেন। সন্তানকে ফিরে পেয়ে আনন্দিত আঁখি বেগম বলেন, বিনা পয়সা খরচে ও ভুগান্তিমুক্ত পুলিশের সেবা পেয়ে আমি খুশি। আমি ওসি স্যারসহ সকল পুলিশকে নামাজ পড়ে দোয়া করবো।

এসআই নিয়াজ মোর্শেদ সাংবাদিকদের বলেন, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি, আমি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েই পুলিশের চাকুরীতে যোগদান করেছিলাম। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের গোপালগঞ্জ সদর থানায় একজন মানবিক অফিসার ইনচার্জ পাওয়ায় অনেক ভালো কাজ করার সুযোগ ও উৎসাহ পাচ্ছি।

এবিষয়ে ওসি আনিচুর রহমান বলেন, আমি গোপালগঞ্জ সদর থানায় যোগদান করার আগে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রতিটি থানাতেই আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততার সহিত পালন করেছি। কোন স্টেশনেই আমার কোন বদনাম নেই। গোপালগঞ্জ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা ও শেখ ফজলুল করিম সেলিম এমপির মহোদয়ের নির্বাচনী সিট। এ থানায় আমি যত দিন আছি ভোগান্তি মুক্ত পুলিশি সেবা দিয়ে মানুষের মধ্যে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

জিডি করার ৫ ঘন্টার মধ্যে শিশুকে উদ্ধার করলো গোপালগঞ্জ থানা পুলিশ

আপডেট টাইম : ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :