ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজবাড়ীতে সিআইডির সাফল্য

জাল স্ট্যাম্প সৃজন ও বিক্রয় চক্রের অন্যতম হোতা হিরু গ্রেফতার

জাল স্ট্যাম্প তৈরী ও বিক্রয় চক্রের অন্যতম হোতা এস.এ হিরু রাজবাড়ী সিআইডি পুলিশের জালে আটক। ছবি- মো. মোক্তার হোসেন।

রাজবাড়ীর সিআইডি এক সফল অভিযানে জাল স্ট্যাম্প সৃজন ও বিক্রয় চক্রের অন্যতম হোতা এস.এ হিরু (৩৭) কে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী সদর থানার গোপালপুর গ্রামের মৃত হাচেন মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভোর রাতে রাজবাড়ীর সিআইডি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানার গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

জানা যায়, সিআইডি রাজবাড়ী জেলার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. খায়রুল আমিনের দিক-নির্দেশনায় সিআইডির পুলিশ পরিদর্শক কাজী জিল্লুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প সৃজন ও বিক্রয় চক্রের অন্যতম হোতা এস.এ হিরু (হিরু ভেন্ডার)কে গ্রেফতার করে।

সিআইডি রাজবাড়ীর পুলিশ পরিদর্শক কাজী জিল্লুর রহমান জানান, ধৃত এস.এ হিরু অরফে হিরু ভেন্ডার জাল স্ট্যাম্প সৃজন ও বিক্রয় চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা রয়েছে। মামলা নং ১৭(৯)২০২০, ধারা ৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোড। হিরুসহ একটি চক্র দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প সৃজন ও বিক্রি করে সরকারী রাজস্বের অর্থ আত্মসাৎ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। জালিয়াতি চক্রের সাথে জড়িত অপর আসামীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলে উল্লেখ করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাজবাড়ীতে সিআইডির সাফল্য

জাল স্ট্যাম্প সৃজন ও বিক্রয় চক্রের অন্যতম হোতা হিরু গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
রাজবাড়ী প্রতিনিধি :