ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জার্মানে বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত

জার্মানস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে দেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রাজধানী বার্লিনের একটি মিলনায়তনে জার্মানি ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবার ও ১৫ই আগস্টে নিহত অন্যান সকল শহিদদের প্রতি শ্রদ্ধা ও তাদের স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠে অংশ নেন রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া ও দূতাবাসের কর্মকর্তারা। প্রদর্শণ করা হয় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্রও।

শোক দিবসে বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর সংগ্রামের দিনগুলো নিয়ে আলোচনায় অংশ নেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভুঁইয়া বকুল, প্রফেসর ড. হার্টমুর্ট বেয়ারভল্ফ, নূরজাহান খান নূরী, প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, সাংবাদিক শরাফ আহমেদ, নুর ই আলম সিদ্দিকী রুবেল, সাবরা খান, জাহিদুল ইসলাম পুলক, মাসুদুর রহমান মাসুদ, লাবনী ভূঁইয়া, যুবরাজ তালুকদার ও মহসিন শাহসহ বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসীরা।

এসময় ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নাই বলেও জানান বক্তারা। শোক সভায় আমন্ত্রিত অতিথিরা বঙ্গবন্ধুকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

জার্মানে বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত

আপডেট টাইম : ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :