ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জামায়াত নেতার মুক্তিতে বাগাতিপাড়ায় এতিম শিশুদের নিয়ে দোয়া

সাইফুল ইসলামঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ায় এতিম মাদ্রাসা ছাত্রদের নিয়ে দোয়া ও নৈশভোজ করেছে নাটোরের বাগাতিপাড়ার জামায়াত নেতারা। বুধবার রাতে উপজেলার মাড়িয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ছাত্রদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

.

এতে উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও মাদ্রাসা কমিটির সদস্য অধ্যাপক আব্দুর রবের সভাপতিত্বে এবং মাদ্রসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা একেএম আফজাল হোসেন। তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার সরকার মিথ্যা অপবাদ দিয়ে ১৩ বছর বিনা অপরাধে আমাদের নেতাকে জেলখানায় রেখে ফাঁসি কার্যকরের ব্যবস্থা করেছিল। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আমরা ন্যায়বিচার পেয়েছি। এই রায়ে আমরা অনেক আনন্দিত।’

.

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকির হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া পৌর আমির গোলাম মোস্তফা ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকার প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

জামায়াত নেতার মুক্তিতে বাগাতিপাড়ায় এতিম শিশুদের নিয়ে দোয়া

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :