ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জামায়াতে ইসলামী বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি-পেড়াবাড়িয়া বাজারস্থ জামায়াত ইসলামীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। এই মিছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর লগিবৈঠা দিয়ে জামাতের নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত হয় এবং উপজেলা পরিষদ এলাকা ঘুরে মালঞ্চি রেলগেট এলাকায় সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা এ.কে.এম. আফজাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামী দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, নায়েবে আমীর আনোয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রব, উপজেলা ছাত্রশিবির সভাপতি মিঠু সরকার, সাধারণ সম্পাদক শাহীন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কিত দিন। সেদিন ঢাকার পল্টনসহ সারাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। বক্তারা দাবি করেন, এই হত্যাকাণ্ডে জড়িত এবং ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে সকল গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জামায়াতে ইসলামী বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট টাইম : ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :