দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
৩৪২
বার পঠিত
জাতীয় শোক দিবস উপলক্ষে এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগ এনায়েতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল হোসেন এর সভাপতিত্বে ও আ'লীগ নেতা আবু সাইদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আ'লীগ নেতা এম এ নাছির, এস এম হাশেম, আ. কাদের বিএসসি, ৮ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি ফজলুল হক শিকারি, ৬নং ওয়ার্ড আ'লীগের সভাপতি রানা তালুকদার, ইউপি সদস্য রানা তালুকদার, আ. জব্বার, আবু তাহের মোশারফ প্রমূখ। আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং দেশ ও জাতির উন্নতি ও মঙ্গল কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগ এনায়েতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল হোসেন এর সভাপতিত্বে ও আ’লীগ নেতা আবু সাইদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আ’লীগ নেতা এম এ নাছির, এস এম হাশেম, আ. কাদের বিএসসি, ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ফজলুল হক শিকারি, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রানা তালুকদার, ইউপি সদস্য রানা তালুকদার, আ. জব্বার, আবু তাহের মোশারফ প্রমূখ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং দেশ ও জাতির উন্নতি ও মঙ্গল কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।