মানিক কুমার দাসঃ
জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফএ আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বের গুরুত্বপূর্ণ খেলায় জয়লাভ করেছে ফরিদপুর জেলা দল। আজ বুধবার বিকেলে ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল ফরিদপুর জেলা দলের।
আর সেখানে তারা শতভাগ সফল হয়েছে। নারায়ণগঞ্জ জেলা দলের বিপক্ষে টাইব্রেকারে জয়লাভ করে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ফরিদপুর জেলা দল। হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতির এই খেলায় গত ১০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের কাছে ১-০ গোলে হারার পর প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শেষ সুযোগ ছিল আজ।
উদ্দেশ্য ছিল প্রতিযোগিতায় টিকে থাকতে বলে নারায়ণগঞ্জ জেলা দলকে হারাতে হবে ।
সে লক্ষ্যে মাঠে নামে ফরিদপুর জেলা দল । প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ২-১ গোলে জয়লাভ করে তারা । নারায়ণগঞ্জের পক্ষে সফাত দলের প্রথমার্ধে গোল করলে তার দল প্রথমার্ধ ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে করেন।
খেলার দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ করে ফরিদপুর জেলা দল। যার ফলশ্রুতিতে রবিউল একটি গোল শোধ করেন এরপর প্যানেল্টি থেকে ওপেন মন্ডল ফরিদপুর পক্ষে গোল করলে ২-১ এক গোলে এগিয়ে থাকে ফরিদপুর। কিন্তু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী নারায়ণগঞ্জ তাদের মাঠে জয়লাভ করে তিনটে পয়েন্ট পাওয়ায় এবং ফরিদপুর তাদের মাঠে জয়লাভ করায় ৩ পয়েন্ট পাওয়ায় উভয় দলের পয়েন্ট সমান হবার কারণে ট্রাইবেকার অনুষ্ঠিত হয় ।
সেখানে ফরিদপুর দল ৪ -১ গোলের নারায়ণগঞ্জ কে পরাজিত করে পরবর্তী পর্ব নিশ্চিত করে। বিজয়ী দলের নিশানকে ম্যান অফ দা ম্যাচ পুরস্কার দেওয়া হয় । এর পূর্বে খেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার, ডিএফ এর সদস্য সচিব আবুল কাশেম ভোলা, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, সদস্য মাসুদুর রহমান চুন্নু, আশুতোষ গুহ, আবুল কালাম আজাদ, অমরেশ সাহা , হাসিবুল আমিন সিদ্দিকী লিপন, এছাড়া নারায়ণগঞ্জ ডিএফ এর টিম লিডার মশিউর রহমান রনি, ম্যানেজার খোরশেদ আলম সহ উভয় দলের কর্মকর্তা খেলোয়ার বৃন্দ উপস্থিত ছিলেন।
গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করেন রেফারি শাহিন রহমান সহকারী রেফারি শাহিন পঞ্চায়েত , রুমেল বাইজিদ, চতুর্থ রেফারি এডিশন চাকমা।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 






















