ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান

আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে ঘন্টা ব্যাপী জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গোপালগঞ্জ জেলা সরকারি গণগ্ৰন্থাগার এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় শাহীন ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুল, মালেকা একাডেমী, অনির্বাণ স্কুল, মডেল স্কুল, সরকারি বিনা পানি সহ জেলা সদরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দিবসটি উপলক্ষে এর আগে গত শনিবার ১ জানুয়ারি সকাল ১০টায় বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪ঘটিকা পর্যন্ত মুক্তবুদ্ধি চর্চায় গ্ৰন্থাগারের ভূমিকা বিষয় রচনা প্রতিযোগিতার (রচনা লেখা) জমা নেওয়া হয়।

এছাড়াও আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জেলা সরকারি গণগ্ৰন্থাগার গোপালগঞ্জ দপ্তর সূত্রে জানা গেছে।

জেলা সরকারি গণগ্ৰন্থাগার গোপালগঞ্জ এর লাইব্রেরীয়ান মো. তাজমুল ইসলাম দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার গোপালগঞ্জ ব্যুরো প্রধান মুন্সী সাদেকুর রহমান শাহীন কে বলেন, চিত্রাংকন, বইপাঠ, রচনা লেখা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্ৰন্থাগার দিবস উদযাপনের দিনে উপস্থিত অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :