ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য নিরসন করে জাতীয়করণের দাবিতে আগামী রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে সংগঠনের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এমপিও ভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন সহ জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেন। শিক্ষক কর্মচারীগণ সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও সর্বজনীন বদলির (প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত) দাবি জানান।

জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজি বলেন, ১৫ ফেব্রুয়ারি শনিবারের মধ্যে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির সুস্পষ্ট ঘোষণা না আসলে জাতীয় প্রেসক্লাবের সামনের লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি ১৬ ফেব্রুয়ারি রবিবার সকল এমপিও ভক্ত (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে।

এ সময় উপস্থিত সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন জোটের সমন্বয়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু তালেব সোহাগ, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সদস্য সচিব আবুল বাশার, রবিউল হোসেন, আব্দুল হাই সিদ্দিকী, তোফায়েল সরকার, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা

আপডেট টাইম : ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :