ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জমি সংক্রান্ত বিরোধে লালপুরে নারীসহ আহত ২

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধে আবারও সংঘর্ষে জড়ালো ওবায়দুল ইসলাম মন্টু পক্ষ ও আব্দুল লতিফ পক্ষ।মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার উধনপাড়া গ্রামে লালপুর-বাঘা মহাসড়কের উপর এ সংঘর্ষে মন্টু পক্ষের ২ জন আহত হয়।

মন্টুর বড় ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ অমিত জানান, আগের মারামারির ঘটনায় মামলা হওয়ায় আমাদের বাড়িতে আমার নানী জামেনা বেগম (৬২) ছাড়া কেউ ছিল না। এ সুযোগে আব্দুল লতিফ ও আব্দুল গফুর পক্ষের লোকজন বাড়িতে হামলা করে আমার নানীকে হাতুর দিয়ে পিটিয়ে আহত করে বাড়িতে লুটপাট চালায়। বর্তমানে আমার নানী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় মন্টুর চাচাতো শ্যালক রবিনের (২৭) পা ভেঙ্গে যায়।

রবিনের ভগ্নিপতি সান্টু জানান, সকালে রবিন বাড়ির বাইরে ব্রাশ করছিল। এ সময় আব্দুল লতিফের লোকজন তাকে মেরে পা ভেঙ্গে দেয়। সে বর্তমানে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে আ: গফুরের ছেলে আমিরুল বলেন, মারামারির ঘটনা সত্য হলেও লুটপাটের অভিযোগ ভিত্তিহীন।

এর আগে গত ২৬ জানুয়ারি মন্টু পক্ষের লোকজন আব্দুল লতিফ পক্ষের আ: লতিফ ও আ: গফুরকে মেরে হাত-পা ভেঙে দেয়। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

জমি সংক্রান্ত বিরোধে লালপুরে নারীসহ আহত ২

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :