ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, দোষীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ মনোয়ার হোসেনঃ

রাজশাহী মহানগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মঙ্গলবার রাতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। ঘটনাটি ঘটেছে মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্বপাড়া বাইপাস বড় মসজিদ এলাকায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারটির পক্ষ থেকে জানানো হয়, ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী স্থানীয় জয়, রফিক, শাকিল, সুজন, সুমন, ইমন, মিল্টন ও আকাশসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

তাদের অভিযোগ, হামলাকারীরা ঘর থেকে স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও মূল্যবান সামগ্রীসহ জমি বিক্রির জন্য রাখা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় তারা পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে দাদা আফসার আলী (৮০) এর পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছেন। ওই বাড়িতেই থাকেন রেজাউল ইসলাম (৪৫), যিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী।

এ ঘটনায় পরিবারটি গভীরভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত হামলাকারীদের গ্রেফতার, লুণ্ঠিত সম্পদ উদ্ধারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে রাজশাহীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, “ঘটনার পরপরই আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। পরিস্থিতি শান্ত রাখতে উভয়পক্ষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আইনগত প্রতিকার পেতে উভয়পক্ষকে থানায় এসে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমান প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করেন, দুর্গাপূজার নিরাপত্তা তার প্রমাণ’

error: Content is protected !!

জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, দোষীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :