ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জন্মস্টমীর ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ

সাজেদুর রহমানঃ

হিন্দু ধর্মালম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকাই বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে । তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। শনিবার সরকারি ছুটি থাকায় সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। কাস্টমস ও বন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে ।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। রবিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হবে। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতা স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের কার্গো সম্পাদক রফিকুল ইসলাম রাকিব বলেন,
প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩০০-৩৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। আর রপ্তানি হয় ১০০-১৫০ ট্রাক পণ্য। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০/৮০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। এছাড়া প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়ে থাকে। যা থেকে সরকার মোটা অংকের টাকার রাজস্ব পেয়ে থাকে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

জন্মস্টমীর ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :