ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবেঃ -সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম

হানিফ উদ্দিন সাকিবঃ

বাংলাদেশে যতোদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততোদিন বিএনপি রাজপথে থাকবে বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

–

শুক্রবার বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

–

সাংগঠনিক সম্পাদক বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ২০১১ সালে দিনের ভোট রাতে, ২০১৪ সালে একতরফা নির্বাচন, ২০২৪ সালে ডামি নির্বাচন করেছিলো। গত ১৬-১৭ বছর বাংলাদেশের জনগণ কোন ভোট দিতে পারেনি। জনগণ তাদের ভোটাধিকার বঞ্চিত ছিলো। বর্তমানে এদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এজন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার ভোট দেওয়ার দাবি জানাচ্ছি। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য বলা হচ্ছে। লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। আমরা আশা করছি দ্রুত দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। অন্যথায় আপনারা প্রস্তুত থাকেন, আমরা আমাদের ভোটাধিকার, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের জন্য আন্দোলন করবো। সারাদেশে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষে ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করবো।

–

শামীম আরও বলেন, গত ১৬ থেকে ১৭ বছর হাতিয়া স্বৈরাচারের দখলে ছিলো। চাঁদাবাজি লুটপাট ছাড়া তারা হাতিয়ার জনগণকে কিছুই দিতে পারেনি। যাতায়াত ব্যবস্থার কোন উন্নতি না করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হওয়ার পর সারাদেশের মতো হাতিয়াকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করা হবে। পর্যটনের সম্ভাবনাময় হাতিয়ার যাতায়াত ব্যবস্থা উন্নতি করা হবে। নিঝুম দ্বীপ’সহ হাতিয়ার প্রতিটি পর্যটন কেন্দ্রকে আধুনিক করে গড়ে তোলা হবে।

–

অনুষ্ঠানে হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোন্দকার সোহেল, যুবদলের সদস্য সচিব কাউছার মোস্তফা , ছাত্র দলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

error: Content is protected !!

জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবেঃ -সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম

আপডেট টাইম : ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :