ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

নবগঠিত পাবনা জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্তকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তাকে পাবনায় প্রতিহতের ডাক দিয়েছেন পদবঞ্চিতরা।

মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে পাবনা আলিয়া মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভটি বড় ব্রিজ হয়ে আব্দুল হামিদ সড়ক ও জেলা আওয়ামীলীগের কার্যালয় ঘুরে ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘মীর রবিউল ইসলাম সীমান্ত কখনই পাবনায় রাজনীতি করেননি, পাবনার কোনও নেতাকর্মী তাকে চেনেন না। তিনি ঢাকায় লেখাপড়া করেছেন, ঢাকায় রাজনীতি করেছেন। হঠাৎ করে তাকে পাবনায় নিয়ে এসে একটি চক্র পদ দিয়েছেন। অথচ একেবারে তৃণমূল থেকে উঠে আসা একাধিক ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা রয়েছেন পাবনায়, তাদের বাদ দিয়ে, যাকে কেউ চেনেন না, তাকে সাধারণ সম্পাদক বানানো হলো। আসলে পাবনায় ছাত্রলীগের রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।’

চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তারা বলেন, ‘আমরা তাকে এই পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে পাবনায় এসে পৌঁছালে তাকে প্রতিহত করা হবে। প্রয়োজনে আমরা সমস্ত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা আমাদের আশ্রয়ের শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে যাবে। সেখানে অবস্থান নিয়ে জননেত্রীর কাছে বিচার চাইবো।

সমাবেশে বক্তব্য দেন, ছাত্রলীগ নেতা ফরিদুল ইসলাম বাবু, সাইফুল ইসলাম, নিয়ন খান, সাইদুজ্জামান সজীব, রাকিব বিশ্বাস ও রিয়ন বিশ্বাস প্রমুখ। বিক্ষোভে কয়েকশ’ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা কমিটি বাতিলের দাবিতে নানান স্লোগান দেন।

এর আগে সোমবার (০৭ নভেম্বর) পাবনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাবনা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক পদে মীর রবিউল ইসলাম সীমান্তকে অনুমোদন দেয়া হয়েছে।

৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি পদে হাবিবুর রহমান রিঙ্কু এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুজিবুর রহমান খান ও হাসিব বিশ্বাস ফারাবীকে। এছাড়াও এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মেহেদী হাসান, শাওন রেজা খান, সানাউল্লাহ সানি ও তৌশিকুর রহমান রাভাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট টাইম : ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :