ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

চ্যাম্পিয়ন আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর রোমাঞ্চকর ফাইনাল খেলা। এর খেলার আয়োজন করে বাঘা স্পোর্টস একাডেমি (জুনিয়র)। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বারখাদিয়া বন্ধু একাদশ বনাম আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে তোলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষই গোলের দেখা পাননি। পরে ট্রাইবেকারে ১-০ গোলে বারখাদিয়া বন্ধু একাদশকে পরাজিত করে আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আশিক ইকবাল হিমেল। তিনি বলেন , যুব সমাজের অনেকেই মাদক সেবনে আসকত হয়ে পড়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলা ধূলার কোন বিকল্প নেই। তাই তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নাজমুল হক, যুবনেতা আরিফ ইসলাম, তরিকুল ইসলাম বিদ্যুৎ, আরাফাত হোসেন অনিক,ক্রীড়ামোদি রবিউল ইসলাম,সিফাত আহমেদ মৌসুম। স্থানীয় ক্রীড়াবিদ ও যুব সমাজের হাজারো দর্শক খেলা উপভোগ করেন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বিপ্লব কুমার রায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ।

আয়োজকদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজমানি হিসেবে আট হাজার ও রার্নাস-আপ দলকে ছয় হাজার নগদ টাকা তুলে দেওয়া হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচি হয়েছেন-আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি দলের খেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি নাজমুল হক ব্যক্তিগত ভাবে প্রাইজমানি প্রদান করেন। ক্রীড়ামোদি কলেজ ছাত্র শান্ত মিঞা বলেন, খেলার এমন অয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাঘায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

চ্যাম্পিয়ন আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :