ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে পেটানো হয় দুইজনকে

চোর সন্দেহে দুইজনকে বাড়ি থেকে তুলে এনে লোহার রড,বাঁশের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত দুইজন হলো- বাঘা উপজেলার চাঁনপুর গ্রামের রায়হান আলী ও লালপুর উপজেলার কচুয়া গ্রামের সুমন আলী। সোমবার (০৪-১২-২০২৩) বিকালে এই ঘটনা ঘটে। পরে তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়,গত রোববার (৩ডিসেম্বর) রাতে দুড়দুড়িয়া রিপন আলী নামের একজনের ব্যাটারি চালিত ৩ চাকার উলকা গাড়ি চুরি হয়ে যায়। পরে খোঁজ না পেয়ে সন্দেহজনকভাবে ওই দুইজনকে ধরে এনে লোহার রড,বাঁশের লাঠি দিয়ে পেটানো হয়। রিপর আলী লালপুরের দুড়দুড়িয়া গ্রামের বাসিন্দা।
রায়হান জানান, বাঘা উপজেলার খানপুর গ্রামের তার বড় বোনের বাড়ি থেকে ধরে নিয়ে এসে প্রথমে সরেরহাট-দুড়দুড়িয়া মিষ্টারের মোড়ে,পরে রিপনের ঘরের মধ্যে আটকায়ে পেটানো হয়। তারা উলকা গাড়ি চুরি সাথে জড়িত নন বলে দাবি করেছেন। বিষয়টি জানার পর স্থানীয় এক সাংবাদিক সেখানে গিয়ে ছবি তুলতে চাইলে বাঁধা দেওয়া হয়।

রিপন আলীর ভাষ্য, তারা দু’জন উলকা গাড়ি চুরি করেছে বলে কয়েকজনের মাধ্যমে জানতে পারেন। সেই সন্দেহে স্বীকারের জন্য তাদের ধরে আনা হয়েছিল। তবে কারা মারধর করেছে,তা জানাতে চাননি। এর আগে চুরির বিষয়ে,লালপুর থানায় জিডি করেছেন বলে জানান।

লালপুর থানার পরিদর্শক( ওসি) উজ্জল হোসেন জানান,বিষয়টি জানার পর একজন অফিসারকে পাঠানো হয়েছিল। তাদের বিরুদ্ধে সুনিদিষ্ট কোন অভিযোগ পাওয়া যায়নি।

বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা বলেন, মারপিটের বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে পেটানো হয় দুইজনকে

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :