ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চোর আতঙ্কে লালপুরঃ তথ্যদাতার জন্য পুরস্কার ঘোষণা

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে ধারাবাহিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় সৃষ্টি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। সরকারি অফিস থেকে শুরু করে রাস্তাঘাট ও গ্রামীণ ঘরবাড়ি সবর্ত্র চোরচক্রের দৌরাত্ম্যে আতঙ্কে রাত কাটাচ্ছেন স্থানীয়রা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে চোর শনাক্তে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করে শনিবার (৬ ডিসেম্বর) মাইকিং করতে বাধ্য হয়েছেন এলাকাবাসী।

সূত্রমতে, শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা ভূমি অফিসের জানালা ভেঙে দুটি কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাজ হোসেন সৌরভ জানান, “শুক্রবার জুমা নামাজের পূর্ব মুহূর্তে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় বিষয়টি নজরে আসার পর রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্যচুরির সম্ভাবনা নেই।

এদিকে একই দিন (৫ ডিসেম্বর) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আফানের ছেলে জালাল (৪০) ও আলাল (৩৫), মৃত ফেলুর ছেলে আয়নাল (৪৫), মৃত সেকেন্ডারের ছেলে সাগর (৪০) ও স্বাধীন (৩০) এবং মতিউর মোল্লার ছেলে মাইদুল ইসলামের (৪২) বাড়িতে চুরির চেষ্টা চালায় চোরচক্রের সদস্যরা। তবে অধিকাংশ বাড়ির লোকজন জেগে ওঠায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

কিন্তু রক্ষা হয়নি একই গ্রামের মৃত বারিক সরকারের ছেলে ঝন্টু সরকারের। সেদিন রাতে তার বাড়ি থেকে চার্জার ভ্যান চুরি করে নিয়ে যায় চক্রের সদস্যরা। এলাকাবাসী জানান, গত ছয় মাসে এই গ্রাম থেকে সাতটি ভ্যান চুরি হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন—জালাল, শাহজাহান, সাইফুল, আলাল, আ. রহিম ও সাগর। তারা সবাই ভ্যান চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন।

এছাড়া ৩ ডিসেম্বর মঞ্জিলপুকুর এলাকায় সবজি ব্যবসায়ী আব্দুল মান্নানকে ছুরিকাঘাত করে তার মূলধন ছিনতাই করে দুর্বৃত্তরা। ১১ নভেম্বর লালপুর থানার গ্যারেজ থেকে থানায় কর্মরত বাবুর্চি মো. আমিরুল ইসলাম পারভেজের মোটরসাইকেল চুরি ও ১০ নভেম্বর লালপুর হলমার্কেট এলাকায় এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই হয়।

এ ছাড়া গত সাত মাসে উপজেলায় ব্যক্তিমালিকানাধীন ৩৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।

ক্রমাগত এসব ঘটনায় আতঙ্কিত হয়ে ৬ ডিসেম্বর বিকালে এলাকাবাসী মাইকিং করে চোর শনাক্তে তথ্যদাতাদের জন্য আর্থিক ৫ হাজার পুরস্কার ঘোষণা করেন। ভুক্তভোগীরা জানান, অভিযোগ ও সাধারণ ডায়েরি করেও সেভাবে ফল মিলছে না।

ইউএনও জুলহাজ হোসেন সৌরভ বলেন, “চুরি প্রতিরোধে পুলিশ, গ্রাম পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। মসজিদের ইমামদের মাধ্যমেও সচেতনতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।”
লালপুর থানার ওসি (তদন্ত) এস. এম. রিয়াজুল হাসান জানান, “থানা গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও রঘুনাথপুর গ্রাম থেকে চুরি হওয়া পূর্বের একটি ভ্যান ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরি রোধে নৈশ টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চোরচক্রকে ধরতে এবং চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।”

নিরাপত্তাহীনতার এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অনুরোধ- চোরচক্র শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হোক এবং লালপুরকে পুনরায় নিরাপদ করে তোলা হোক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

চোর আতঙ্কে লালপুরঃ তথ্যদাতার জন্য পুরস্কার ঘোষণা

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :