হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
১৯৬৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রেসক্লাবের দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।
ষাট বছর পূর্তি উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করতে কেক কাটা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, গণমাধ্যম সমাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, অনিয়ম ও অপরাধের তথ্য প্রকাশ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা ও জনসেবাকে আরও কার্যকর করতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আলোচনায় বক্তারা সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা এবং জনগণ ও প্রশাসনের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবিষ্যতেও দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, প্রশাসনের প্রতিনিধি, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 





















