ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আনোয়ার বিশ্বাস আর নেই

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমানুষের নেতা আনোয়ার বিশ্বাস (৭০) আর নেই। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আনোয়ার বিশ্বাস আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের মরহুম ফরমান আলী বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, আদর্শিক দৃঢ়তা এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজের মাধ্যমে ব্যাপক পরিচিতি ও সম্মান অর্জন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ও সক্রিয় ভূমিকা পালন করেছেন।

স্থানীয়রা জানান, আনোয়ার বিশ্বাস ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও সদালাপী একজন মানুষ। রাজনৈতিক মতভেদকে কখনো ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলতে দেননি। সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকায় সর্বমহলে শ্রদ্ধাভাজন ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাসের বড় ভাই। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী কাল সকাল ১০টায় নিজ গ্রামের সরকারি কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

আনোয়ার বিশ্বাসের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

চুয়াডাঙ্গা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আনোয়ার বিশ্বাস আর নেই

আপডেট টাইম : ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :