ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুনের জানাজা ও দাফন সম্পন্ন

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গা-১ আসনের চার বারের নির্বাচিত সাবেক এমপি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফনকাজ সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গার সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ বেলাল হোসেন জানান, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ইতিপূর্বে তিনি ভারত ও ব্যাংককে চিকিৎসা গ্রহণ করেছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং ঢাকায় অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার বেসরকারি এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা।

তার নামাজে জানাজায় ভাইয়ের ছেলে সাবেক সদর উপজেলা চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার, দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শুরুর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনেকেই তাকে ফুল দিয়ে শেষ বিদায় জানান।

আজ শনিবার সকালে মরহুমের মরদেহ চুয়াডাঙ্গায় এসে পৌছে। সকাল সাড়ে ১১টায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চত্বরে নামাজে জানাজার পর লাশ নিয়ে যাওয়া হয় শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে। সেখানে বেলা সাড়ে ১২টায় তার দাফনকাজ সম্পন্ন করা হয়। তিনি ২০০৮ সালের নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে এমপি নির্বাচিত হন। পরের আরো তিনটি নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তান, ভাই বোন ও অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুনের জানাজা ও দাফন সম্পন্ন

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :