ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, চালক আহত

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় বালির ট্রাক ও মাছবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (আনুমানিক ৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আলমসাধুর চালক জহুরুল ইসলাম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগান মাঠ এলাকা থেকে মাছ নিয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল আলমসাধুটি। মাধবীতলা এলাকার বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালক জহুরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, চালক আহত

আপডেট টাইম : ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :