ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গায় বাসচাপায় দুইজন নিহতঃ আহত দুইজন

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় যাত্রীবাহী বাসচাপায় পাখিভ্যানচালকসহ দুইজনের মৃ/ত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

আজ রোববার (২৩ নভেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে আলুকদিয়া বাজারের অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের কাছারিপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী পারভীনা খাতুন (৪৫) এবং একই এলাকার ভ্যানচালক আব্দুর রহমানের ছেলে রমজান (২৮)।

আহত হয়েছেন নিহত পারভীনার পুত্রবধূ আনিকা খাতুন (১৮) এবং রাজাপুর গ্রামের ইসরাত জাহান (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা শহর থেকে একটি পাখিভ্যান তিনজন যাত্রী নিয়ে আলুকদিয়ার দিকে যাচ্ছিল। পথে আলুকদিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন। ভ্যানচালক রমজানসহ অন্যরা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রমজানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে পরিবারের সদস্যরা রমজানকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল এলাকায় তার শারীরিক অবস্থা আরও গুরুতর হলে স্বজনেরা আবারো সদর হাসপাতালের দিকে ফেরত আনেন। পরে জরুরি বিভাগে চিকিৎসক পরিক্ষা করে বিকেল ৪টার দিকে মৃত্যু নিশ্চিত করেন।

এদিকে, দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাসটি উল্টিয়ে বাসের নিচ থেকে পারভীনার মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, মোট চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। পারভীনা খাতুনকে মৃত অবস্থায় পেয়েছি। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রমজানকে ফেরত আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি আহত দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে। নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় বাসচাপায় দুইজন নিহতঃ আহত দুইজন

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :