ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মিল মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় নোংরা সরিষা দিয়ে তেল উৎপাদন

হুমায়ন আহমেদ:

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদনের অভিযোগে একটি মিলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেসার্স জয় গোপাল ওয়েল, চিড়া ও মুড়ি মিলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মিলটিতে ইঁদুরের বিষ্ঠা, মরা পোকা ও ময়লাযুক্ত সরিষা সংরক্ষণ ও ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরিচ্ছন্ন সরিষা দিয়েই তেল উৎপাদন করা হচ্ছিল।

এছাড়া ক্রেতাদের কাছে যে মানসম্মত সরিষার তেলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাজারজাত না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৫ ধারায় অসীম কুমার অধিকারীর মালিকানাধীন প্রতিষ্ঠানটিকে জরিমানার আওতায় আনা হয়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং পরিষ্কার ও ভালো মানের সরিষা ব্যবহার করে তেল বাজারজাত করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ অভিযানে নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

মিল মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় নোংরা সরিষা দিয়ে তেল উৎপাদন

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :