ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গায় নারীর ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণের চেইন লুট

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে গভীর রাতে ঘরে ঢুকে রুলিমা বেগম (৫০) নামের এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এসময় তার গলা থেকে প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

সোমবার (২০ অক্টোবর) রাত প্রায় ২টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। আহত রুলিমা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী।

আহতের মেয়ে জামায় জানান, “রাতে ঠান্ডা বেশি থাকায় শ্বশুর-শাশুড়ি আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা ঘরে ঢুকে শাশুড়ির মুখ চেপে ধরে। চিৎকার দিলে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ২-৩টি কোপ দেয় এবং গলার চেইন টেনে নিয়ে পালিয়ে যায়।”

তিনি আরও জানান, হামলাকারীরা নগদ অর্থ বা অন্য কোনো মালামাল নিতে পারেনি। ঘটনার পর তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত রুলিমা বেগমের মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে, তার অবস্থা স্থিতিশীল হলেও নজরদারিতে রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাথায় আঘাত করে স্বর্ণালঙ্কার লুটের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। দরজা খোলা ছিল, স্বামী-স্ত্রী পাশাপাশি রুমে ঘুমাচ্ছিলেন। এটি পরিকল্পিত হামলা নাকি চুরির উদ্দেশ্যে প্রবেশসব দিক বিবেচনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ঘটনার দ্রুত তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় নারীর ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণের চেইন লুট

আপডেট টাইম : ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :