ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ১৭ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ পলাতক ১

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ১০ হাজার টাকা। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলেও আরেকজন পালিয়ে যায়।

ডিবি সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে সদর থানার জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে অভিযান চালানো হয়। এসময় আসামি মোঃ নাজমুল হোসাইন (৩৮), পিতা-মৃত মানোয়ার হোসেন, মাতা-মৃত রোকেয়া বেগম, সাং-রামনগর ক্লাবমোড়, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে পুলিশ। তবে তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

তল্লাশির সময় নাজমুলের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে খাকি টেপে মোড়ানো ৩০ প্যাকেটের মধ্যে ৫,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ১৭,১০,০০০ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) জুম্মান খান, এসআই (নিঃ) মোঃ নাহিরুল ইসলাম, এসআই (নিঃ) মুহিদ হাসান, এএসআই (নিঃ) মোঃ মোত্তালেব হোসেন ও এএসআই (নিঃ) আবু আল ইমরান।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা জানান, জেলায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ১৭ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ পলাতক ১

আপডেট টাইম : ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :