ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চীন থেকে এলো পদ্মা সেতু রেল প্রকল্পের আরও ১৫টি কোচ

-ফাইল ছবি।

পদ্মা সেতু রেল প্রকল্পের জন্য চীন থেকে কেনা ১৫টি রেল কোচ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আজ শনিবার রাত থেকে এসব কোচ জাহাজ থেকে নামানোর কথা রয়েছে। কোচগুলো চট্টগ্রাম নগরের হালিশহরে রেলওয়ের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) রাখা হবে। পরে সেখান থেকে এসব কোচ সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

রেলওয়ে সূত্র জানায়, ইতোমধ্যে কয়েক দফায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য রেলের ৮০টি কোচ পাওয়া গেছে। চায়না প্রতিষ্ঠান সিআরইসি তাংশান কোম্পানি লিমিটেড এসব কোচ সরবরাহ করেছে। এসব কোচও সৈয়দপুরে রেলওয়ে ওয়ার্কশপে চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ফকির মোহাম্মদ মহিউদ্দিন বলেন, চীন থেকে আসা ট্রেনের কোচগুলো জাহাজ থেকে খালাস করার পর সিজিপিওয়াই নিয়ে যাওয়া হবে। সেখান থেকে এসব কোচ বিশেষ নিরাপত্তায় ঢাকা হয়ে সৈয়দপুরে রেলওয়ে ওয়ার্কশপে পাঠানো হবে।

উল্লেখ্য, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

চীন থেকে এলো পদ্মা সেতু রেল প্রকল্পের আরও ১৫টি কোচ

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :