আপডেট টাইম :
০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২৬৭
বার পঠিত
চিকিৎসক সংকট নিরসনসহ দশ দফা দাবিতে নলছিটিতে অবস্থান কর্মসূচি
আমিন হোসেনঃ ঝলকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবিতে দশ দফা দাবি উত্থাপন করে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন।সোমবার (৬ই অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন ভলান্টিয়ারস অব নলছিটির আহ্বায়ক শাহাদাত আলম ফকির,সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, এবং স্বেচ্ছাসেবী সাথী আক্তার। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। এছাড়াও আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নলছিটি উপজেলা সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি এবং গণ অধিকার পরিষদের নলছিটি উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া। অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট নিরসন, বন্ধ থাকা আল্ট্রাসনোগ্রাম ও অন্যান্য যন্ত্রপাতি চালু, ল্যাব ও এক্স-রে বিভাগ সচল, হাসপাতালে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগসহ ১০ দফা দাবি তুলে ধরেন। নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমস্যাই হচ্ছে চিকিৎসক সংকট। বর্তমানে মাত্র দুইজন চিকিৎসক দিয়ে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালিত হচ্ছে। স্যাকমো ও চিকিৎসা সহকারীরাই অধিকাংশ রোগী দেখছেন। বিকল আল্ট্রাসনোগ্রাম মেশিনটি মেরামতের জন্য পাঠানো হলেও কর্তৃপক্ষ এখনও তা ফেরত দেয়নি। কর্মসূচির আয়োজকরা জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
আমিন হোসেনঃ
ঝলকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবিতে দশ দফা দাবি উত্থাপন করে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন।সোমবার (৬ই অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ভলান্টিয়ারস অব নলছিটির আহ্বায়ক শাহাদাত আলম ফকির,সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, এবং স্বেচ্ছাসেবী সাথী আক্তার। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
এছাড়াও আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নলছিটি উপজেলা সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি এবং গণ অধিকার পরিষদের নলছিটি উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া।
অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট নিরসন, বন্ধ থাকা আল্ট্রাসনোগ্রাম ও অন্যান্য যন্ত্রপাতি চালু, ল্যাব ও এক্স-রে বিভাগ সচল, হাসপাতালে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগসহ ১০ দফা দাবি তুলে ধরেন।
নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমস্যাই হচ্ছে চিকিৎসক সংকট। বর্তমানে মাত্র দুইজন চিকিৎসক দিয়ে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালিত হচ্ছে। স্যাকমো ও চিকিৎসা সহকারীরাই অধিকাংশ রোগী দেখছেন। বিকল আল্ট্রাসনোগ্রাম মেশিনটি মেরামতের জন্য পাঠানো হলেও কর্তৃপক্ষ এখনও তা ফেরত দেয়নি।
কর্মসূচির আয়োজকরা জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।