আপডেট টাইম :
১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
১২১
বার পঠিত
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের স্মারকলিপি প্রদান
মানিক কুমার দাস চার দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর চার দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় তাদের স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন। স্মারকলিপিতে তারা চার দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হলো ১) দেশের সকল প্রাথমিক বিদ্যালয় অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে; ২) গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন সম্পূর্ণরূপে বাতিল করতে হবে; ৩) শিশুদের নৈতিক ও আদর্শিক শিক্ষা নিশ্চিতে ধর্মীয় পাঠক্রম কে আরো শক্তিশালী ও বাধ্যতামূলক করতে হবে; ৪) জাতীয় শিক্ষানীতি প্রণয়নে আলেম সমাজের মতামত অংশগ্রহণ ও নিশ্চিত করার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হক, মাওলানা মুফতি আবু জাফর, ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মোস্তফা কামাল , শ্রমিক আন্দোলন সভাপতি মিজানুর রহমান।
মানিক কুমার দাস
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর চার দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় তাদের স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন।
স্মারকলিপিতে তারা চার দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হলো ১) দেশের সকল প্রাথমিক বিদ্যালয় অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে; ২) গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন সম্পূর্ণরূপে বাতিল করতে হবে; ৩) শিশুদের নৈতিক ও আদর্শিক শিক্ষা নিশ্চিতে ধর্মীয় পাঠক্রম কে আরো শক্তিশালী ও বাধ্যতামূলক করতে হবে; ৪) জাতীয় শিক্ষানীতি প্রণয়নে আলেম সমাজের মতামত অংশগ্রহণ ও নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হক, মাওলানা মুফতি আবু জাফর, ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মোস্তফা কামাল , শ্রমিক আন্দোলন সভাপতি মিজানুর রহমান।