ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চারঘাট-বাঘা আসনে চাঁদকে মনোনীত করায় আনন্দে নেতা-কর্মীরা

দুই রাকাত নফল নামাজ আদাযের অনুরোধ চাঁদের

আব্দুল হামিদ মিঞাঃ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। নাম ঘোষণায় আবু সাইদ চাঁদের নাম প্রকাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে চারঘাট-বাঘায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিএনপির তৃণমূলের ভোটারসহ সর্বস্তরের জনতা। চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাঁদ।

দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সব কিছু শেষ করে শেষ সময়ে চাঁদকে মনোনীত করায় অনেকেই আনন্দে কেঁদে ফেলেন। জানা যায়, ইতঃপূর্বে একাধিক সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার মানুষমনোনয়ন থেকে বার বার বঞ্চিত হয়েছিল। তাই তো মানুষের প্রাণের দাবি ছিল এবার চাঁদকে মনোনয়ন দেয়ার। চারঘাট-বাঘার মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে দলীয় হাই কমান্ড। তবে সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলে আগামীর নির্বাচনে ধানের শীষে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে কাজ করবে বলে দাবি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের।

আবু সাইদ চাঁদ বলেন, আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজী রেখে চারঘাট- বাঘার মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি। চারঘাট-বাঘার মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের ১২ টি জেলায় আমার বিরুদ্ধে ৮৫ টি মামলা হয়েছে। জীবনের অধিকাংশ সময় আমার জেল খানায় কেটেছে। জেল খাটতে গিয়ে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। হারিয়েছি প্রাণ প্রিয় সহধর্মিণী কে।

তবুও ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। পারেনি চারঘাট-বাঘার মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান চারঘাট-বাঘার গণমানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাঁদ। তার ঘনিষ্ট নেতা-কর্মীরা জানিয়েছেন চাঁদ ভাইকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতি নির্ধারকের প্রতি তারা কৃতজ্ঞ।

নিজের ফেসবুক পেইজে আবু সাঈদ চাঁদ লিখেছেন-আমার দলীয় মনোনয়ন চুড়ান্ত হওয়ায় কেউ মিষ্টি বিতরণ, আতশবাজি, মিছিল, জন মনে কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থেকে মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায়ে দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য অনুরোধ করছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির

error: Content is protected !!

চারঘাট-বাঘা আসনে চাঁদকে মনোনীত করায় আনন্দে নেতা-কর্মীরা

আপডেট টাইম : ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :