ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিল

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম রমজান আলী সরকার রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারঘাট প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|

মঙ্গলবার (৬ মে ২০২৬) চারঘাট উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবু সাঈদ চাঁদ|

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাতুল করিম মিজান, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জনাব জাকিরুল ইসলাম (বিকুল) এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা মামুন|

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান,মরহুম রাঙ্গার ছেলে-প্রভাষক ওবায়দুর রহমান রিগেন|

প্রধান অতিথি এমপি আবু সাঈদ চাঁদ বলেন, “মরহুম রমজান আলী সরকার রাঙ্গা ছিলেন এই অঞ্চলের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজসেবক| তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন| তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়| আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি|”

ইউএনও রাহাতুল করিম মিজান বলেন, “গুণীজনদের স্মরণ করার মাধ্যমে সমাজে ভালো কাজের স্পৃহা বাড়ে| রমজান আলী সরকার রাঙ্গা চারঘাটের উন্নয়নে যে অবদান রেখেছেন তা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে|”
সাংবাদিক গোলাম মোস্তফা মামুন বলেন, রাঙ্গা ভাই ছিলেন সামাজিক, সাংস্কৃতিক গঠনের আদর্শবান নেতা| তর হাত ধরে চারঘাটে অনেক সাংবাদিক তৈরি হয়েছে|

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, “রাঙ্গা ভাই ছিলেন সকল দলের ঊর্ধ্বে| মানুষের বিপদে-আপদে তিনি সবসময় পাশে দাঁড়াতেন|” সাংবাদিক আব্দুল লতিফ মিঞা বলেন, মরহুম রাঙ্গা উত্তরাঞ্চলের জাতীয় দৈনিক বার্তায় কাজ করতেন| তার জীবদ্দশায় সাংবাদিকতার পাশাপাশি সমাজ গঠনেও অবদান রেখেছেন|

চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের আহ্বায়ক মাইনুল ইসলাম সান্টু ও সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মারেক, বাঘা প্রেসক্লাব,পুঠিয়া প্রেসক্লাবের সাংবাদিক সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও মরহুমের শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন|
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চারঘাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আতিকুর রহমান| মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়|

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :