ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চামড়া পাচার ও পুশইন প্রতিরোধে বেনাপোল সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে

সাজেদুর রহমানঃ

ঈদ-উল-আযহাকে সামনে রেখে চামড়া পাচার ও পুশইন প্রতিরোধে যশোরের বেনাপোল সীমান্তে যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
আজ শুক্রবার (০৬ জুন ২০২৫) সকাল ১০টায় বেনাপোল বিজিবি ক্যাম্পে গণমাধ্যম ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৮৫৪ লেঃ কর্নেল মোঃ সাইফুল্লাহ সিদ্দিকী এসপিপি, পিএসসি সিগন্যাল এই তথ্য জানান।

–

তিনি বলেন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী এবং জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা রাখছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নের নির্দেশনা মোতাবেক যশোর ব্যাটালিয়নের সকল প্রকার চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

–

আগামী ৭ জুন শনিবার মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা পালিত হবে। ঈদ-উল-আযহা উপলক্ষে দেশে পর্যাপ্ত কোরবানির পশুর মজুদ রয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু বাংলাদেশে প্রবেশ করে দেশীয় খামারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে কোরবানির পশুর চামড়া সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।

–

ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘেœ ঈদ উদযাপন করতে পারে, সে জন্য বিজিবি সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামাত ইত্যাদির নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট ও তৎপর থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

চামড়া পাচার ও পুশইন প্রতিরোধে বেনাপোল সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে

আপডেট টাইম : ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :