ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাট‌মোহ‌রে ক্ষতিকর পোকা দম‌নে জমিতে আলোক ফাঁদের ব্যবহার

সোমবার সন্ধায় চাট‌মোহর উপ‌জেলার ভাদড়া ব্ল‌কের মথুরাপুর গ্রা‌মে সমল‌য়ে বো‌রো ধান চা‌ষের মা‌ঠে  আলোক ফাঁদ কার্যক্রম অনু‌ষ্ঠিত হয়েছে।
ধা‌নের জ‌মি‌তে উপকারী এবং অপকারী পোকার উপ‌স্থি‌তি শনাক্ত ক‌রে প্রয়োজনীয় ব‌্যবস্থাপনা গ্রহ‌নে কৃষক‌দের পরামর্শ প্রদান কর‌তে আলোক ফাঁদ স্থাপন করা হ‌য়ে‌ছে। আলোক ফাঁ‌দে আসা ক্ষ‌তিকর ও উপকারী পোকা কৃষ‌কের চি‌নি‌য়ে দি‌য়ে কি ব‌্যবস্থাপনা গ্রহন কর‌তে সে বিষ‌য়ে কৃষক‌দের পরামর্শ প্রদান ক‌রেন উপজেলা কৃষি অফিস ।
 কৃষক ইউসুফ আলী ব‌লেন, ধা‌নের জ‌মি‌তে পোকার উপ‌স্থি‌তি জান‌তে ক‌য়েক বছর ধ‌রে ব্ল‌কের উপসহকারী কৃ‌ষি কর্মকর্তার সহ‌যোগীতায় আলোক ফাঁদ ক‌রি। এ‌তে ক‌রে আমরা ধা‌নের জ‌মি‌তে কোন পোকার আক্রমন আছে সেটা  নি‌শ্চিত হ‌য়ে কীটনাশক স্প্রে ক‌রি। যার ফ‌লে আমাদের কীটনাশক বাবদ খরচ কম গেছে ।
এ ব্যপারে চাটমোহর উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা সাইদুর রহমান জানান, “ফস‌লের জ‌মি‌তে উপ‌স্থিত সকল পোকায় ক্ষ‌তিকর নয়। আলোক ফাঁ‌দে উপ‌স্থিত পোকা দে‌খে কৃষক‌দের জানা‌নো  হয় মা‌ঠে কি ধর‌নের পোকা র‌য়ে‌ছে এবং তার জন‌্য কি দমন ব‌্যবস্থাপনা গ্রহন কর‌তে হ‌বে। এ‌তে ক‌রে এলোপাথারী কীটনাশক প্রয়ো‌গে প‌রি‌বেশ দূষণরোধ এবং উৎপাদন খরচ কমা‌নো সম্ভব।
উ‌ল্লেখ‌্য, পোকার উপ‌স্থি‌তি শনাক্তকর‌ণের এ পদ্ধ‌তি চাট‌মোহ‌রের কৃষক‌দের মা‌ঝে দিন দিন জন‌প্রিয় হ‌য়ে উঠ‌ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

চাট‌মোহ‌রে ক্ষতিকর পোকা দম‌নে জমিতে আলোক ফাঁদের ব্যবহার

আপডেট টাইম : ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :