ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর মাইক  ও অটোভ্যান ভাঙচুরের অভিযোগ 

পাবনার চাটমোহরে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারনা শুরু হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। উপজেলার গুনাইগাছা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় বাধাদানসহ প্রচার মাইক ও প্রচারকাজে ব্যবহৃত অটোভ্যান ভাঙচুর করার অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে।
শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ওই ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী রজব আলী বাবলুর (আনারস প্রতীক) প্রচার মাইক নতুনপাড়া গ্রামে প্রচারে যায়।
তার প্রচার মাইক ওই গ্রামের জামে মসজিদের কাছে পৌছালে নৌকার প্রার্থী মোঃ নুরুল ইসলামের ছেলে ও তার সহযোগি  প্রচারে বাধা দেন। এক পর্যায়ে প্রচার কাজে ব্যবহৃত অটোভ্যান ভাঙচুর করে মাইকের তার ছিঁড়ে পাশের পুকুরে ফেলা হয় বলে অভিযোগ। এসময় প্রচারম্যান আরিফ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী মোঃ রজব আলী বাবলু চাটমোহর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী মোঃ নুরুল ইসলাম জানান, মাইক ও অটোভ্যান ভাঙচুরের অভিযোগ সত্য নয়। কোন প্রার্থীর প্রচারনায় বাধা দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর মাইক  ও অটোভ্যান ভাঙচুরের অভিযোগ 

আপডেট টাইম : ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :