ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে সরিষা কর্তন বাম্পার ফলনে খুশি চাষীরা

চাটমোহর উপজেলার বিভিন্ন অঞ্চলে পাকা সরিষা কর্তন শুরু করেছে চাষিরা।এ রবি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় ও পোকা-মাকড়ের আক্রমণ না হওয়ায় উপজেলায় সরিষার ভালো  ফলন হয়েছে। আশানুরুপ  ভালো ফলন ও বাজারে সরিষার দাম ভালো থাকায় খুশিতে সরিষা চাষীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে মোট ৬হাজার ৭শ’৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা লক্ষমাত্রা ছিলো ৩ হাজার ৩শ’ ৬০ হেক্টর। সরিষার ফলন বাড়াতে কৃষকদের মাঝে মৌসুমের শুরুতে বিএডিসি কর্তৃক উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ সরবরাহ করা হয়েছে। তিনি আরও জানান  বিনামূল্যে কৃষকদের সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। উন্নত ফলনশীল জাতের বারী-৯,১১,১৪,১৫,১৭,১৮, বিনা- ৪, টরি-৭ জাতের সরিষার চাষ সহ স্থানীয় জাতের সরিষার চাষ হয়েছে।
উপজেলার ডেফলচড়া গ্রামের সরিষা চাষী আলহাজ উদ্দিন জানান, তিনি ৯ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। ইতিমধ্যে ৪ বিঘা সরিষা কেটেছেন বাকী সরিষা দু’চারদিনের মধ্যে কাটা শুরু করবেন। এ বছর সরিষার ফলন ভালো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার এ.এ.মাসুম বিল্লাহ জানান, উপজেলায় সরিষা চাষ সফল করতে কৃষক পর্যায়ে সরিষা সংরক্ষণের জন্য যথাপোযুক্ত পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও সরিষার ফুল ও পাতা জমির উর্বরতা শক্তি বাড়ায় বলে তিনি জানান।
সরিষা কর্তনে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন সহ ভালো দাম পেয়ে খুশি চাষীরা। সরিষা চাষ বেশ লাভজনক। চলতি মৌসুমে লক্ষমাত্রার চেয়ে প্রায় ৪শ’ হেক্টর সরিষা চাষ বেশি হয়েছে। ইতিমধ্যেই উপজেলায় প্রায় ১ হাজার হেক্টর সরিষা কর্তন করা হয়েছে। বর্তমানে সরিষা ২ হাজার ৪শ থেকে ২ হাজার ৮শ’ টাকা মন বিক্রি হচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চাটমোহরে সরিষা কর্তন বাম্পার ফলনে খুশি চাষীরা

আপডেট টাইম : ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :