ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে  লকডাউনের মধ্যেও ঈদের জমজমাট কেনাকাটা

করোনাভাইরাস সংক্রমণরোধে কঠোর লকডাউন চলছে দেশব্যাপী। এই লকডাউনের মধ্যেও পাবনার চাটমোহরে ঈদের বাজার জমে উঠেছে বেশ। কিন্তুকোথাও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। অধিকাংশ ক্রেতার মুখে নেই মাস্ক। চাটমোহরের মার্কেট ও বিপনী বিতানগুলোতে ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন।
মধ্যবিত্ত, নিম্নবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুর নিজেদের সামর্থ অনুযায়ী কেনাকাট করছেন। এছাড়া হকার্স মার্কেটেও বেশ ভিড় দেখা গেছে। সকাল তেহীন চলছে বেচাকেনা। শাড়ি,থ্রি-পিসসহ শিশুদের পোশাক আর জুতার দোকানেই ভিড় বেশী।
পৌর শহরের রফিক মার্কেটের খান বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম খান বললেন,লকডাউনের প্রথম সপ্তাহে বেচাকেনা ছিলনা বললেই চলে। কিন্তু পরের লকডাউনে অনেকেই মার্কেটে আসছেন বেড়েছে বেচাকেনা। আমরা ক্রেতাদের মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করাসহ স্বাস্থ্যবিধি মানার জন্য বলছি।
পুরাতন বাজারের চলন্তিকা সু ম্টোরের স্বত্বাধিকারী অসিত কুন্ডু জানালেন,মাস্ক ব্যবহার করার কথা বলাও মুশকিল। মাস্ক ব্যবহার করার কথা বলায় আমার দোকান থেকে ক্রেতা চলে গেছে। তারপরও মাস্ক না পরলে বিক্রি করছিনা।
রবিবার সরেজমিনে  বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেল পোশাক ও জুতার দোকান ছাড়াও কসমেটিকসের দোকানে বেজায় ভিড়। তবে দোকান বা বিপনী বিতানেই কোন সামাজিক দুরত্বের বালাই নেই। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। স্থানীয় প্রশাসন নিয়মিত তদারকির পাশাপাশি মাস্ক ব্যবহার না করায় জরিমানাও করছে। বিভিন্ন মার্কেটের দোকানীরা জানান,বেচাকেনা ভালো হচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

চাটমোহরে  লকডাউনের মধ্যেও ঈদের জমজমাট কেনাকাটা

আপডেট টাইম : ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :